1 Answers
বিপুল হিন্দুধর্মের অন্ত্যেষ্টিক্রিয়ার নিয়ম অনুসারে তার বাবার। সৎকার সম্পাদন করবে।
হিন্দুধর্মশাস্ত্র অনুযায়ী মৃতদেহের সৎকার বিধানই অন্ত্যেষ্টিক্রিয়া। মৃত্যুর পর দেহটিকে বস্ত্রাবৃত ও মালা চন্দনাদি দ্বারা বিভূষিত করে শ্মশানে নিয়ে মাথা দক্ষিণ দিকে রেখে কুশের উপর শয়ন করিয়ে মৃতদেহের গায়ে তেল ও কাঁচা হলুদ মেখে স্নান করাতে হয়। নতুন কাপড় পরিয়ে চোখ, কান, নাকের ছিদ্র ও মুখ অর্থাৎ সুপ্ত ছিদ্র স্বর্ণ বা কাঁসা দ্বারা আচ্ছাদন করতে হয়। আমকাঠ বা চন্দন কাঠের চিতা সাজিয়ে শবকে চিতায় সাজানো হয়। এরপর মুখাগ্নি করে দাহ শেষ হলে দ্বাদশ অঙ্গুলি পরিমাণ আমকাঠ দিয়ে সাতবার চিতা প্রদক্ষিণ করতে হয় এবং প্রতিবারে একটি করে কাঠি চিতার উপর দিতে হয়। কুঠার দিয়ে সাতবার আঘাত করতে হয় এবং জল দিয়ে নিভিয়ে দেওয়ার পর আটটি কড়ি ও একটি বাঁশের টুকরো কলমের নিকট পুঁতে রেখে কলসটি ভেঙে না দেখে বাম দিকে ঘুরে বৃদ্ধগণকে সম্মুখে নিয়ে স্নান শেষে বাড়িতে গিয়ে নিমপাতা দাঁতে কোট অগ্নি প্রস্তর স্পর্শ করতে হয়। এভাবেই বিপুল তার বাবার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছিল।