1 Answers

উদ্দীপকের কিশোর বাহাদুরের মূল্যবোধ দ্বারা সমাজ নানাভাবে উপকৃত হতে পারে।

সৎসাহস হলো সত্য ও ন্যায়ের প্রকাশ। সৎসাহসী ব্যক্তি নিজের জীবনের ঝুঁকি আছে জেনেও দেশের ও মানুষের মঙ্গলের জন্য অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে। যেকোনো' অন্যায় কাজ সাহসের সাথে প্রতিহত করে। যখন কেউ দুর্বলের ওপর অত্যাচার করে তখন সৎসাহসী ব্যক্তি দুর্বলের পক্ষে দাঁড়ায়। দুর্বলকে সবলের অত্যাচার থেকে রক্ষা করে। অপরদিকে, যারা ভীরু-কাপুরুষ তারা কখনো সমাজের কোনো কল্যাণকর বা মঙ্গলজনক কাজ করতে পারে না। সমাজ ও দেশ তাদের দ্বারা উপকৃত হয় না।

সৎসাহসী ব্যক্তি সমাজ, দেশ ও জাতির উন্নয়নে নিজেকে সার্বিকভাবে প্রস্তুত রাখে। জাতির যেকোনো বিপদে ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করে না। এভাবে দেশ ও জাতির ক্রান্তিকালে সৎসাহসী ব্যক্তি অগ্রণী ভূমিকা পালন করে। এরূপ ব্যক্তি সমাজের মানুষের জন্য পূজনীয় ও অনুকরণীয়। আর তার এই মহৎ গুণটির জন্য তিনি সকলের নিকট পূজনীয় হয়ে উঠেন। তাই বলা যায়, সৎসাহসী মানুষ সমাজ, দেশ ও জাতির অহংকার।

4 views

Related Questions