উদ্দীপকে সুনয়নার করণীয় কাজের মাধ্যমে কীভাবে ভ্রাতৃত্ববোধের সৃষ্টি হতে পারে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
5 views
1 Answers
একই মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার কারণে ভাই-বোনের মধ্যে গভীর ভালোবাসার বন্ধন তৈরি হয়। আলোচ্য উদ্দীপকে সুনয়নার সকল চিন্তা তার ভাইকে নিয়ে। ভাইকে যাতে কোনো বিপদ-আপদ স্পর্শ করতে না পারে সেজন্য তার সকল কামনা। তাই পলাশ অসুস্থ হলে বোন সুনয়না শোকে বিহব্বল হয়ে পড়ে। ভাইকে সুস্থ করে তোলার জন্য কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে সারাদিন উপবাস থেকে ভাইয়ের কপালে অনামিকা আঙুল দিয়ে চন্দনের ফোটা পরিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে। ঈশ্বরের কাছে সে মঙ্গল প্রার্থনা করে। ভাইয়ের জন্য সুনয়নার এসব করণীয় কাজের মধ্যে গভীর ভ্রাতৃত্ববোধের পরিচয় পাওয়া যায়। এ ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হয়ে হিন্দু পরিবারের সকল মেয়েরা তাদের ভাইদের ভালোবাসতে অনুপ্রাণিত হয়ে এবং সকলের মধ্যে ভ্রাতৃত্ব প্রীতি জেগে উঠবে।
5 views
Answered