1 Answers
আলোচ্য উদ্দীপকে প্রতীমা তার স্বামীকে হারিয়ে অসহায় হয়ে পড়ে। সে তার স্বামীকে খোঁজার জন্য প্রশাসনের সহযোগিতা নেয়। সমাজের বিভিন্ন মানুষের সহযোগিতা প্রার্থনা করে কিন্তু শেষপর্যন্ত কোথাও না পেয়ে কালীর শরণাপন্ন হয়। অবশেষে মা কালীর কৃপায় সে তার স্বামীকে ফিরে পায়। আমাদের সমাজে বর্তমানকালে আধুনিকতার সংস্পর্শে এসে অনেক সময় নারীদের মধ্যে পূজা-অর্চনা কম লক্ষ করা যায়। দেব-দেবীদের প্রতি ভক্তিশ্রদ্ধায় নারীদের মধ্যে অনাগ্রহপ্রবণতা দেখা যায়। কিন্তু বর্তমান নারী সমাজ প্রতীমার কাছ থেকে ঈশ্বর ভক্তি শিক্ষালাভ করতে পারে। বিপদে ধৈর্য না হারিয়ে শুধুমাত্র বিশ্বাস নিয়ে যদি ঈশ্বরে প্রার্থনা করা হয় তাহলে যেকোনো বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। মা কালী মানবের রক্ষাকর্তা। তিনি সমাজের সকল অশুভ শক্তিকে ধ্বংস করে শান্তি প্রতিষ্ঠিত করেন। মা কালী অন্যায়ের কাছে কঠোর, ভয়ঙ্কারী আর ভক্তের কাছে স্নেহময়ী জননী। তাই মা কালীর প্রতি প্রতীমার শ্রদ্ধাভক্তি সমাজের সকল নারীর মধ্যে দেব-দেবীর প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করবে।