1 Answers
বহু দেব-দেবীর উপাসনা করাই বহু ঈশ্বরবাদ নয়- এ কথাটি সঠিক।
বেদ ও উপনিষদে বলা হয়েছে, ব্রহ্ম বা ঈশ্বর এক ও অদ্বিতীয়। ব্রহ্ম বা ঈশ্বর একাধিক নন। প্রচলিত বহু দেবদেবীর উপাসনা হিন্দুধর্মের একটি প্রধান দিক। তবে দেব-দেবীগণ ঈশ্বরেরই ভিন্ন ভিন্ন শক্তি গুণের অধিকারী। ঋগ্বেদে ইন্দ্র, অগ্নি, বায়ু, ঊষা প্রভৃতি দেব-দেবীর স্তুতি রয়েছে। এঁরা ভিন্ন ভিন্ন শক্তির পরিচয় বহন করলেও তাদের সম্মিলিত শক্তির কেন্দ্রটি হচ্ছেন ঈশ্বর। ঋগ্বেদে এ সম্পর্কে ঋষিদের উপলব্ধি হচ্ছে : 'একং সদ্ বিপ্রা বহুধা বদন্তি'। অর্থাৎ সবস্তু এক, বিপ্রগণ তাকে বহুপ্রকার বলে বর্ণনা করেন। অনুরূপভাবে, কন্ঠোপনিষদে দেখা যায় 'নেই নানাস্তি কিঞ্চন'- ব্রহ্ম এক এবং অদ্বিতীয়। সুতরাং বলা যায়, বহু দেবদেবীর উপাসনা করাই বহু ঈশ্বরবাদ নয়, দেব-দেবীগণ একই ঈশ্বরের বিভিন্ন প্রকাশ।