অজয় রোগ নিরাময়ের জন্য গুরুদেবের পরামর্শে যে দেবীর পূজা করে সেই দেবীর পরিচয় ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের অজয় রোগ নিরাময়ের জন্য গুরুদেবের পরামর্শে যে দেবীর পূজা করে সেই দেবী হলেন শীতলা দেবী।
শীতলা লৌকিক দেবী। শীতলা পুরাণে গৃহীত হয়ে পৌরাণিক দেবীতে পরিণত হয়েছেন। সাধারণভাবে এ দেবী বসন্ত রোগের জ্বালা নিবারণ করে শীতল করেন বলে শীতলা নামে পরিচিত হয়েছেন। বসন্ত ও চর্মরোগ থেকে পরিত্রাণের উদ্দেশ্যে শীতলা পূজা করা হয়। উদ্দীপকে অজয়দের বাড়ির সকলের হঠাৎ জ্বর ও শরীরে ফোস্কা উঠলে গুরুদেব তাদেরকে তিতা পাতা বহনকারী এক বিশেষ দেবীকে পূজা করার পরামর্শ দেন এবং সেটি অবশ্যই শীতলা পূজা। কেননা, দেবী শীতলাই রোগ, তাপ, শোক ইত্যাদি দূরীভূত করেন। সাধারণত শ্রাবণ মাসের শুক্লা সপ্তমী তিথিতে দেবী শীতলার পূজা করা হয়। পূজামন্দিরে বা শীতলা পূজার নির্দিষ্ট স্থানে পুরোহিতের মাধ্যমে শীতলা পূজা করা হয়। শীতলা কুমারী, মাথায় কুলাকৃতির মুকুট এবং গর্দভের উপর উপবিষ্ট। তিনি শ্বেতবর্ণা ও দুহাত বিশিষ্ট। তাঁর দুহাতে রয়েছে পূর্ণকুঞ্জ ও সম্মার্জনীধারণী। কথিত আছে এর মাধ্যমে তিনি অমৃতময় শীতল জল ছিটিয়ে রোগ, তাপ, শোক দূর করেন। তিনি কখনো কখনো নিমের পাতা বহন করেন।