1 Answers

সুজিত ও শম্পা কার্তিক দেবের পূজা করেছিলেন।

কার্তিক একজন পৌরাণিক দেবতা। তিনি অত্যন্ত সুন্দর, সুঠাম দেহধারী এবং অসীম শক্তির অধিকারী। কার্তিক দেবের কাছে সন্তানের আশায় প্রার্থনা জানানো হয়। উদ্দীপকের সুজিত ও শম্পা বিয়ের আট বছর পর কার্তিক দেবের পূজা করার মাধ্যমে এক পুত্রসন্তান লাভ করেন। কার্ত্তিক একজন পৌরাণিক দেবতা। তিনি ভগবান শিব ও মা দুর্গার পুত্র। পুরাণে আছে, তারকাসুরের আধিপত্য থেকে স্বর্গরাজ্য উদ্ধার করার জন্য স্বর্গের দেবতারা কার্ত্তিক দেবতাকে সেনাপতিরূপে বরণ করেন। তাঁর দেহবর্ণ তপ্ত স্বর্ণের মতো। যুদ্ধাস্ত্র হিসেবে কার্তিকের হাতে তীর, ধনুক ও বল্লম দেখা যায়। তার বাহন সুদৃশ্য পাখি ময়ূর। কার্তিক বিভিন্ন সময়ে বিভিন্ন অসুরের সঙ্গে যুদ্ধ করেছেন। এ সকল যুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন। পুরাণ অনুসারে তারকাসুরকে বধ করার জন্য কার্তিকের জন্ম হয়েছিল। তিনি বলির পুত্র বাণাসুরকে পরাজিত করেছিলেন। কার্তিকের অন্য নাম স্কন্দ, মহাসেন, কুমার গুহ ইত্যাদি। স্কন্দপুরাণ কার্তিককে নিয়ে রচনা করা হয়েছে।

4 views

Related Questions