1 Answers

হিন্দুধর্মাবলম্বীদের আদি ধর্মগ্রন্থ বেদ। বেদে দেব-দেবীর রূপ, প্রভাব, সামাজিক গুরুত্ব এবং পূজাপ্রণালি বর্ণনা করা হয়েছে। বেদে যে সকল দেবতার কথা বলা হয়েছে, তাদেরকে বৈদিক দেবতা বলে। বৈদিক দেবতা হলেন অগ্নি, ইন্দ্র, মিত্র, রুদ্র, বরুণ, বায়ু, সোম প্রভৃতি। বৈদিক দেব-দেবীর কোনো বিগ্রহ বা মূর্তি ছিল না। তবে বৈদিক মন্ত্রে সকল দেবতার রূপ, গুণ ও ক্ষমতার বর্ণনা করা হয়েছে। অগ্নির মাধ্যমে বেদের মন্ত্র উচ্চারণ করে বৈদিক দেবতাকে আহ্বান করা হতো।

4 views

Related Questions