1 Answers

আলোচ্য উদ্দীপকে স্নিগ্ধাকে তার মা দুর্গারূপে সাজিয়ে দেয়। কারণ আজ কুমারী পূজা উপলক্ষে স্নিগ্ধাকে কুমারী দুর্গারূপে শহর প্রদক্ষিণ করানো হবে। কারণ কুমারী পূজা হচ্ছে কুমারীদের পূজা। এ পূজার মাধ্যমে একজন কুমারী কন্যাকে আদ্যাশক্তির প্রতীকরূপে পূজা করা হয়। নারী আদ্যাশক্তি মহামায়ার অংশবিশেষ।

নারীকে মাতৃরূপে ভাবনা মহামায়ার শ্রেষ্ঠ উপাসনা। শ্রীরামকৃষ্ণ বলেছেন, সব স্ত্রীলোক ভগবতীর এক একটি রূপ, শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর প্রকৃষ্ট প্রকাশ, ইনিই আমাদের মা।

তান্ত্রিক মতে সব কুমারীই দেবীর প্রতীক। বৃহদ্ধর্মপুরাণের বর্ণনানুযায়ী দেবতাদের স্তবে প্রসন্ন হয়ে দেবী চণ্ডিকা এক কুমারী কন্যারূপে আবির্ভূত হয়েছিলেন। কুমারী পূজায় নারী সৃষ্টি, স্থিতি ও লয়ের বীজ শক্তির প্রতীক হিসেবে বিবেচিত। কুমারী পূজার মাধ্যমে নারীর প্রতি সম্মান প্রদর্শন করা হয়। কুমারী পূজার মাধ্যমে দেবীদুর্গার আশীর্বাদ লাভ করা হয়। মূলত এক বছর থেকে ষোল বছরের বালিকাদের কুমারী পূজার জন্য মনোনীত করা হয়। তাই বলা যায়, কুমারী পূজা মূলত কুমারীদের পূজা।

6 views

Related Questions