1 Answers

বেদ ও উপনিষদে বলা হয়েছে- ব্রহ্ম বা ঈশ্বর এক ও অদ্বিতীয়। ব্রহ্ম বা ঈশ্বর একাধিক নন। এই যে এক ঈশ্বরে বিশ্বাস, একেই বলে একেশ্বরবাদ। প্রচলিত বহু দেব-দেবীর উপাসনা হিন্দুধর্মের একটি বিশেষ দিক। তবে দেব-দেবীগণ ঈশ্বরেরই ভিন্ন ভিন্ন শক্তি বা গুণের অধিকারী। ঋগ্বেদে ইন্দ্র, অগ্নি, বায়ু, উষা প্রভৃতি দেব-দেবীর স্তুতি রয়েছে। এঁরা ভিন্ন ভিন্ন শক্তির পরিচয় বহন করলেও তাঁদের সম্মিলিত শক্তির কেন্দ্র হলো ঈশ্বর। সুতরাং অবতার বা দেব-দেবীগণ এক পরমেশ্বরেরই ভিন্ন ভিন্ন গুণ ও শক্তির প্রকাশ। উল্লেখ্য দেব-দেবীর আরাধনা করে মানুষ যে সাফল্য অর্জন করে, এ কথার তাৎপর্য হচ্ছে সেখানেও এক ঈশ্বরের অনুগ্রহের প্রকাশ ঘটে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের বহুমুখী সাধনার মধ্যেও দেব- । দেবীর আরাধনা ও ব্রহ্মসাধনার মাধ্যমে এক সমন্বয় চেতনা রয়েছে। সাকার দেবী কালীও যিনি, নিরাকার এক ব্রহ্মও তিনি। যিনি কালী, তিনিই ব্রহ্ম। তাহলে দেখা যাচ্ছে, হিন্দুধর্মে বহু দেব- দেবীর পূজা-অর্চনার বিভিন্ন পদ্ধতি অনুশীলিত হলেও মূলত সব ধর্মকর্মের মধ্য দিয়ে সর্বশক্তিমান এক পরমেশ্বরেরই উপাসনা করা হচ্ছে। সুতরাং অবতার ও দেব-দেবী একই ঈশ্বরের ভিন্ন ভিন্ন গুণ ও শক্তির প্রকাশ। তাই আলোচ্য ধারণাটি যথার্থ ও যুক্তিযুক্ত।

6 views

Related Questions