1 Answers
শীতলা দেবী বসন্ত রোগের জ্বালা নিবারণ করে শীতল করে বলে তাকে শীতলা বলা হয়। শীতলা দেবীর আরাধনার মাধ্যমে আমরা বসন্ত ও চর্মরোগ থেকে পরিত্রাণ লাভ করতে পারি। দেবী তাঁর হাতে থাকা সম্মানীর দ্বারা পূর্ণকুন্ড থেকে শীতল জল ছিটিয়ে রোগ, তাপ, শোক দূর করেন। আবার কখনও তিনি নিমপাতা বহন করেন। তিনি কলেরা বসন্তসহ বিভিন্ন রোগ থেকে আমাদের মুক্তি দেন, দেবী শীতলাকে পরিষ্কার পরিচ্ছন্নতার দেবীও বলা হয়। শীতলা দেবীর আরাধনায় মাধ্যমে আমরা স্বাস্থ্য বিধি ও পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন হতে পারি। আলোচ্য উদ্দীপকে বিষ্ণুপুর গ্রামে কলেরা রোগের প্রাদুর্ভাব দেখা দিলে গ্রামের জনগণ একত্রিত হয়ে শীতলা দেবীর পূজার আয়োজন করে। তারা দেবীর কাছে রোগ থেকে মুক্তি চান এবং প্রাণ ভিক্ষা চান। তখন করুণাময়ী, দয়াময়ী শীতলা অমৃত শীতল জল ছিটিয়ে বিষ্ণুপুর গ্রামের রোগ, তাপ, শোক দূর করেন। কলেরা রোগের প্রাদুর্ভাব কমিয়ে সকলকে নতুন জীবন দান করেন। আর এভাবে আরাধনার মাধ্যমে রোগের প্রাদুর্ভাব থেকে মুক্তিলাভ সম্ভব।