1 Answers

উদ্দীপকে সমীর বাবু ও ধীরেনবাবু ভিন্ন ভিন্ন ভাবে আরাধনা করেন। সমীরবাবু সাকার উপাসনা করেন। অন্যদিকে, ধীরেনবাবু নিরাকার উপাসনা করেন। নিচে সমীরবাবু ও ধীরেনবাবুর আরাধনার প্রকৃতি বিশ্লেষণ করা হলো-

'সমীরবাবু প্রতিমাকে পূজা করেন যা সাকার উপাসনা। মূলত এ ধরনের উপাসনা বিভিন্ন দেবদেবীর প্রতিমাকে উদ্দেশ্য করে করা হয়। সাকার বা প্রতীক উপাসনা সগুণ উপাসনা বা ভক্তিযোেগ নামে পরিচিত। সগুণরূপে ঈশ্বর সাকাররূপে অবস্থান করেন। এ সময় তিনি প্রতিকৃতিতে প্রকাশিত, পূজা করাকে সগুণ উপাসনা হিসেবে - বিবেচনা করা হয়। অপরদিকে, ধীরেনবাবু কোনো প্রতিমার উপাসনা করেন না অর্থাৎ তিনি নিরাকার উপাসনা করেন। মূলত এ ধরনের উপাসনা ধ্যান সাধনার মাধ্যমে করা হয়। জ্ঞানযোগ নিরাকার উপাসনার একটি অংশ। এ উপাসনায় ঈশ্বরের কোনো প্রতিকৃতিকে উদ্দেশ্য করা হয় না।

সুতরাং দেখা যায়, সমীরবাবু ও ধীরেনবাবুর আরাধনার প্রকৃতি যথাক্রমে সাকার ও নিরাকার।

5 views

Related Questions