1 Answers

উদ্দীপকে গীতাদেবী ও অসীম ভিন্ন ভিন্নভাবে আরাধনা করে। গীতাদেবী সাকার উপাসনা করে। অন্যদিকে, অসীম নিরাকার উপাসনা করে। নিচে গীতাদেবী ও অসীমের আরাধনার প্রকৃতি বিশ্লেষণ করা হলো-

গীতাদেবী প্রতিমাকে পূজা করে, যা সাকার উপাসনা। মূলত এ ধরনের উপাসনা বিভিন্ন দেবদেবীর প্রতিমাকে উদ্দেশ্য করে করা হয়। সাকার বা প্রতীক উপাসনা সগুণ উপাসনা বা ভক্তিযোগ নামে পরিচিত। সগুণরূপে ঈশ্বর সাকাররূপে অবস্থান করেন। এ সময় তিনি প্রকৃতিতে প্রকাশিত। পূজা করাকে সগুণ উপাসনা হিসেবে বিবেচনা করা হয়। অসীম কোনো প্রতিমার উপাসনা করে না অর্থাৎ সে নিরাকার উপাসনা করে। মূলত এ ধরনের উপাসনা ধ্যানসাধনার মাধ্যমে করা হয়। জ্ঞানযোগ নিরাকার উপাসনার একটি অংশ। এ উপাসনায় ঈশ্বরের কোনো প্রতিকৃতিকে উদ্দেশ্য করা হয় না। সুতরাং দেখা যায়, গীতাদেবী ও অসীমের আরাধনার প্রকৃতি যথাক্রমে সাকার ও নিরাকার।

4 views

Related Questions