1 Answers

উদ্দীপকে নিঃশ্বাসে গ্যাসের প্রকৃতি নির্ণয়ে করা আবিরের পরীক্ষাটি বর্ণনা করা হলো-

উপকরণ: দুটি টেস্টটিউব, একটি 10 mL ইনজেকশন সিরিঞ্জ, দুটি প্লাস্টিকের নল এবং চুনের পানি।

পদ্ধতি: টেস্টটিউব দুটিতে আবির সমপরিমাণ চুনের পানি নিয়েছিল। তারপর দুটি টেস্টটিউবের প্রতিটির মধ্যে একটি করে নল এমনভাবে প্রবেশ করিয়েছিল যাতে দুটি নলেরই এক প্রান্ত চুনের পানিতে ডুবে থাকে। তারপর একটি নলের এক প্রান্ত সিরিঞ্জের মুখে বায়ুরোধী করে আটকানো ছিলো। নলের সাথে সিরিঞ্জ আটকানোর পর পিস্টন পুরোটা চেপে এর ফলে টেস্টটিউবের চুনের পানির মধ্যে বুদবুদ সৃষ্টি হয়েছিল। অপর টেস্টটিউবে চুনের পানিতে ডোবানো নলের উপরের প্রান্তে মুখ লাগিয়ে শ্বাস ছেড়েছিলো। উভয় টেস্টটিউবের চুনের পানি প্রায় 15 সেকেন্ড ধরে পর্যবেক্ষণ করেছিলো।

পর্যবেক্ষণ: যে টেস্টটিউবের চুনের পানিতে সিরিঞ্জের মাধ্যমে সাধারণ বাতাস চালনা করা হয়েছিল সেটিতে কোনো পরিবর্তন হয়নি। আর যেটিতে নিঃশ্বাস বায়ু চালনা করা হয়েছিল সেটি ঘোলা হয়ে দুধের মতো রং ধারণ করেছিল।

সিদ্ধান্ত: নিঃশ্বাস বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতির ফলে চুনের পানি ঘোলা হয়ে গিয়েছিল কারণ নিঃশ্বাস বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সাধারণ বাতাসের তুলনায় বেশি থাকে। এজন্য সাধারণ বায়ু চালনা করায় চুনের পানির কোনো পরিবর্তন হয়নি।

7 views

Related Questions