1 Answers
আসাদ স্পর্শ করে পরীক্ষার মাধ্যমে তন্তু শনাক্তকরণ করেন যা ভৌত পরীক্ষার অন্তর্ভুক্ত।
তত্ত্ব শনাক্তকরণের একটি পরীক্ষা হলো ভৌত পরীক্ষা। ভৌত পরীক্ষাগুলো ঘরে বসেই করা যায়। এগুলো অপ্রযুক্তিগত হওয়ায় এই পরীক্ষা খুব বেশি নির্ভরযোগ্য নয়।
আসাদ হাত দিয়ে স্পর্শ করে বিভিন্ন প্রকার তত্ত্ব শনাক্তকরণ করেন। সুতি কাপড় হাত দিয়ে ঘষলে ঠান্ডা ও নরম অনুভূতি হয়। ফ্ল্যাক্স তন্তুর তৈরি কাপড় সুতির তুলনায় অনেক ঠান্ডা ও মসৃণ মনে হয়। পশমি বস্ত্র স্পর্শ করলে গরম ও নমনীয় অনুভূত হয়। রেশমি তন্তুর তৈরি বস্ত্র গরম ও মসৃণ মনে হয়। তবে দুই বা ততোধিক তন্তু দিয়ে মিশ্রিত তন্তুর কাপড় এ পদ্ধতিতে শনাক্ত করা কঠিন। আসাদ এভাবেই হাত দিয়ে স্পর্শ করে তন্তু শনাক্ত করে থাকে।
5 views
Answered