1 Answers
উদ্দীপকে কৃষি শিক্ষক মকবুল স্যার তার ক্লাসে মাছ চাষের পুকুরে প্রাকৃতিক খাদ্য নির্ণয়ের গ্লাস পরীক্ষা করে দেখান।
এ পরীক্ষাটি করার জন্য একটি সূর্যালোকিত দিনকে বেছে নিতে হবে। সূর্যালোকিত দিনে পুকুর পাড়ে গিয়ে একটি স্বচ্ছ কাঁচের গ্লাসে পুকুরের পানি নিয়ে সূর্যের আলোর দিকে ধরতে হবে। যদি দেখা যায় গ্লাসের পানির রং সবুজ বা বাদামি সবুজ এবং পানিতে অসংখ্য সূক্ষ্মকণা ও ছোট পোকার মতো আছে তবে বুঝতে হবে পুকুরে প্রাকৃতিক খাদ্য পরিমাণমতো তৈরি হয়েছে।
পরীক্ষা করার পরও যদি দেখা যায় খাদ্য তৈরি হয়নি তবে আরো ২-৪ দিন অপেক্ষা করতে হবে।
5 views
Answered