আসাদ সাহেবের প্রথম সিদ্ধান্তটি ইংরেজ শাসনামলের কোন ঘটনাকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের আসাদ সাহেবের প্রথম সিদ্ধান্তটি ইংরেজ শাসনামলে লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তকে নির্দেশ করে।
১৭৭২ সালে ওয়ারেন হেস্টিংস রাজস্ব আদায়ের জন্য পাঁচসালা বন্দোবস্ত চালু করেন। এই ব্যবস্থায় জমিদাররা উচ্চহারে ডাক নিয়ে জমির বন্দোবস্ত নিলেও সে অনুপাতে রাজস্ব আদায় হতো না। এ অবস্থায় হেস্টিংস জমিদারদের সাথে একসালা বন্দোবস্ত চালু করেন। কিন্তু এ ব্যবস্থায়ও সরকার, জমিদার, প্রজা কারোই কোনো ধরনের উপকার হয়নি। ১৭৮৯ সালে লর্ড কর্নওয়ালিস দীর্ঘমেয়াদি দশসালা বন্দোবস্ত গ্রহণ করেন। যা পরবর্তীতে কোম্পানির ডাইরেক্টর সভার অনুমোদন পায়। ১৭৯৩ সালের ২২শে মার্চ কর্নওয়ালিস দশসালা বন্দোবস্তকে চিরস্থায়ী বলে ঘোষণা করেন।
উদ্দীপকের আসাদ সাহেব তার ধানের জমি নগদ অর্থের বিনিময়ে লিজ দেন। এতে দেখা যায়, কৃষকরা অধিক উৎপাদনের জন্য অতিরিক্ত সার প্রয়োগ করলে জমির উর্বরতা নষ্ট হয়। তাই তিনি দীর্ঘদিনের জন্য স্থায়ীভাবে জমি লিজ দেওয়ার সিদ্ধান্ত নেন। আসাদ সাহেবের এমন সিদ্ধান্ত পূর্বে আলোচিত চিরস্থায়ী বন্দোবস্তের ক্ষেত্রেও দেখা যায়। তাই বলা যায়, আসাদ সাহেবের সিদ্ধান্তটি চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার ইঙ্গিতবহ।