1 Answers

দৃশ্যকল্প-১ ব্রিটিশ শাসনামলের দ্বৈত শাসন বিষয়টিকে নির্দেশ করে।
দ্বৈত শাসন বলতে ইংরেজ কোম্পানি ও বাংলার নবাবের সমন্বয়ে ভারতীয় উপমহাদেশে রবার্ট ক্লাইভ প্রবর্তিত শাসনব্যবস্থাকে বোঝায়। এ শাসনব্যবস্থার ফলে রবার্ট ক্লাইভ ১৭৬৫ সালের দেওয়ানি সনদের নামে বাংলার সম্পদ লুণ্ঠনের একচেটিয়া ক্ষমতা লাভ করে। দিল্লি কর্তৃক বিদেশি বণিক কোম্পানিকে এই অভাবনীয় ক্ষমতা প্রদানে সৃষ্টি হয় দ্বৈত শাসনের। এর মাধ্যমে কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা, আর নবাব পরিণত হয় ক্ষমতাহীন শাসকে। 'অথচ নবাবের দায়িত্ব থেকে যায় ষোলআনা। ফলে বাংলায় এক অভূতপূর্ব প্রশাসনিক জটিলতার সৃষ্টি হয়।
দৃশ্যকল্প-১-এ দেখা যায়, ব্যবসা পরিচালনার দায়িত্ব থাকে রনির ওপর এবং আর্থিক দায়িত্ব থাকে জনির ওপর। রনি ও জনির এই দায়িত্ব বা ক্ষমতা ভাগাভাগি করে নেওয়া পূর্বে আলোচিত ব্রিটিশ শাসনামলের দ্বৈত শাসন ব্যবস্থার অনুরূপ। তাই বলা যায়, দৃশ্যকল্প-১-এ দ্বৈত শাসন ব্যবস্থাকে নির্দেশ করা হয়েছে।

4 views

Related Questions