1 Answers

দৃশ্যকল্প-১-এ পাকিস্তানি শাসনামলের প্রশাসনিক বৈষম্যের দিকটি প্রতিফলিত হয়েছে।
পাকিস্তান শাসনামলে অন্যান্য ক্ষেত্রের মতো প্রশাসনিক ক্ষেত্রেও পশ্চিম পাকিস্তানি ও পূর্ব-পাকিস্তানিদের মধ্যে ব্যাপক বৈষম্য ছিল। ১৯৪৭ সালে করাচি রাজধানী হওয়ায় সরকারি অফিস-আদালতে পশ্চিম পাকিস্তানিরা ব্যাপক হারে চাকরি লাভ করে। পাকিস্তান কেন্দ্রীয় সরকারের প্রায় সকল উচ্চপদে পশ্চিম পাকিস্তানিদের একচেটিয়া আধিপত্য ছিল। পরিসংখ্যানে দেখা যায়, ১৯৬২ সালে পাকিস্তানের মন্ত্রণালয়গুলোতে শীর্ষস্থানীয় কর্মকর্তার ৯৫৪ জনের মধ্যে বাঙালি ছিল মাত্র ১১৯ জন। ১৯৫৬ সালে কেন্দ্রীয় সরকারের ৪২০০০ কর্মকর্তার মধ্যে বাঙালির সংখ্যা ছিল মাত্র ২৯০০ জন। পশ্চিম পাকিস্তানিদের প্রতি শাসকগোষ্ঠীর পক্ষপাতিত্বের কারণেই এ অবস্থা সৃষ্টি হয়েছিল।

দৃশ্যকল্প-১-এ দেখা যায়, নিউইয়র্কের ম্যানহাটন শহরের বাসিন্দা ডেভিট নিউইয়র্কের গভর্নর হন। ফলে সবক্ষেত্রে তিনি ম্যানহাটনবাসীকেই প্রাধান্য দেন। এমনকি স্বজনপ্রীতি দেখিয়ে তিনি তার কার্যালয়ের অধিকাংশ উচ্চপদে ম্যানহাটনবাসীকে নিয়োগ দেন। দৃশ্যকল্পের এই অবস্থাটি উপরে বর্ণিত পাকিস্তানি শাসনামলের প্রশাসনিক বৈষম্যকেই তুলে ধরেছে।

4 views

Related Questions