1 Answers
উদ্দীপকে পাকিস্তানি শাসনামলের অর্থনৈতিক বৈষম্য ফুটে উঠেছে।
পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান কর্তৃক ভয়াবহ বৈষম্যের শিকার হয় অর্থনৈতিক ক্ষেত্রে। এ কারণে পূর্ব পাকিস্তান কখনো অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি। প্রাদেশিক সরকারের হাতে মুদ্রাব্যবস্থা ও অর্থনৈতিক কোনো নিয়ন্ত্রণ ছিল না। কেন্দ্রের সরাসরি নিয়ন্ত্রণে থাকায় পূর্ব পাকিস্তানের সব আয় পশ্চিম পাকিস্তানে চলে যেতো। রপ্তানি বাণিজ্যে পূর্ব পাকিস্তানের অবদান বেশি ছিল। ১৯৪৭ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত মোট রপ্তানি আয়ে পূর্ব পাকিস্তানের অবদান ছিল ৫৪.৭% কিন্তু রপ্তানি আয়ে এগিয়ে থাকলেও আমদানি ব্যয়ে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল মাত্র ৩১.১%। পূর্ব পাকিস্তানের রাজস্বও পশ্চিম পাকিস্তানে পাচার হয়ে যেতো। এ ধরনের সীমাহীন বৈষম্যের ফলে ১৯৭১ সালে সব ধরনের বৈষম্য ও অত্যাচার থেকে মুক্তি পেতে বাঙালি জাতি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।
উদ্দীপকের 'খ' প্রদেশটি 'ক' প্রদেশ দ্বারা শাসিত। 'খ' প্রদেশের বিভিন্ন কৃষিপণ্য রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জিত হয়। তবে অর্জিত অর্থ চলে যায় 'ক' প্রদেশে। ফলে 'খ' প্রদেশের মানুষ বিভিন্ন ক্ষেত্রে অবহেলিত ও বঞ্চিত হয়। উদ্দীপকের 'ক' এবং 'খ' প্রদেশের এই বৈষম্য দ্বারা মূলত পাকিস্তান আমলে পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানে অর্থনৈতিক বৈষম্যের চিত্র ফুটে উঠেছে।