1 Answers

উদ্দীপকের প্রথমাংশে ভাষা আন্দোলনের কথা বলা হয়েছে। সাংস্কৃতিক বৈষম্যের কারণে এ আন্দোলন সংঘটিত হয়েছিল।
সাংস্কৃতিক ক্ষেত্রেও পশ্চিম পাকিস্তানিদের আগ্রাসনের শিকার হয়েছে পূর্ব পাকিস্তান। এ দুই অঞ্চলের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি ছিল সম্পূর্ণ আলাদা। পূর্ব পাকিস্তানের অধিবাসী ছিল মোট জনসংখ্যার প্রায় ৫৬%। বাংলা ভাষা ও সংস্কৃতি ছিল হাজার বছরের পুরনো। অপরদিকে ৪৪% জনসংখ্যার পশ্চিম পাকিস্তানে বিভিন্ন ভাষা, জাতি ও সংস্কৃতি বিদ্যমান ছিল। উর্দুভাষী ছিল মাত্র ৩.২৭%। অথচ সংখ্যাগরিষ্ঠ বাংলা ভাষা ও সুসমৃদ্ধ বাঙালি সংস্কৃতিকে মুছে ফেলার চক্রান্তে লিপ্ত হয় পশ্চিম পাকিস্তানি শাসকরা।
উদ্দীপকে বলা হয়েছে, পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির পর বাংলাকে রাষ্ট্রভাষা না করে উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করা হয়। এই ঘোষণার প্রতিবাদে চলে আন্দোলন এবং বাঙালি রক্তের বিনিময়ে তার মাতৃভাষা রক্ষা করে। উদ্দীপকের এ বক্তব্য ভাষা আন্দোলনকে ইঙ্গিত করে এবং এ আন্দোলনের সূচনা হয়েছিল সাংস্কৃতিক বৈষম্য থেকে। তাই বলা যায়, ভাষা আন্দোলন পাকিস্তানি শাসনামলের সাংস্কৃতিক বৈষম্যের কারণে সংঘটিত হয়েছিল।

5 views

Related Questions