1 Answers

দৃশ্যকল্প-১ এ দ্বিতীয় সঙ্গীতির ঘটনাকে নির্দেশ করে। 

বুদ্ধের মহাপরিনির্বাণের একশত বছর পর বজ্জীপুত্রিয় ভিক্ষুদের বিনয় বর্হিভূত দশটি নিয়ম চালু করার প্রেক্ষিতে আয়োজিত সঙ্গীতি বৌদ্ধ ইতিহাসে দ্বিতীয় সঙ্গীতি নামে পরিচিত।

উদ্দীপকে দেখা যায়, রাজীব চৌধুরীর অনুপস্থিতির সুযোগ নিয়ে আর্থিক লাভের উদ্দেশ্যে তার প্রতিষ্ঠানের কয়েকজন ব্যক্তি নতুন নিয়ম চালু করে বিশৃঙ্খলা সৃষ্টি করে যা দ্বিতীয় সঙ্গীতি আহ্বানের কারণের সাথে সাদৃশ্যপূর্ণ। বুদ্ধের মহাপরিনির্বাণের একশো বছর পর বজ্জিপুত্রীয় ভিক্ষুগণ সঙ্গে বিনয়-বহির্ভূত দশটি বিধিবিধান বা দশবথুনী প্রচলন করেন। শুধু তাই নয়, তাঁরা উপোসথ দিবসে ভিক্ষুসঙ্ঘের মধ্যখানে পানিভর্তি তাম্রপাত্র রেখে উপাসক-উপাসিকাদের কহাপণ (স্বর্ণ ও রৌপ্য মুদ্রা) প্রদানের জন্য অনুরোধ করতেন। তাঁরা অন্যান্য বিনয়ধর ভিক্ষুর এ দশটি বিনয় বহির্ভূত বিধানকে সমর্থন জানানোর জন্য অনুরোধ করেন। যা সঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টি করে। যশ স্থবির এ বিষয়ে প্রতিবাদ করলে তাঁরা যশ স্থবিরকে উপঢৌকন দিয়ে বশে রাখার চেষ্টা করেন। যশ চেষ্টা করলে বজ্জিপত্রীয় ভিক্ষুগণ ক্ষুব্ধ হয়ে যশ স্থবিরকে প্রথমে উকখেপনীও দণ্ড প্রদানপূর্বক পটিসহিষ্কার করেন। পরবর্তীকালে যশ স্থবির এ সমস্যা সমাধানে দ্বিতীয় সঙ্গীতি আহ্বান করেন।

4 views

Related Questions