1 Answers

সাদনপুর গ্রামের ক্রীড়া সংগঠনের বিষয়টি দ্বিতীয় সঙ্গীতির ঘটনাকে নির্দেশ করে।

বৃদ্ধের মহাপরিনির্বাণের একশো বছর পর বজ্জিপুত্রীয় ভিক্ষুগণ সঙ্গে বিনয় বহির্ভূত দশটি বিধিবিধান প্রচলন করেন। এর মাধ্যমে তারা বিনয় বিধান অনুসারে না চলে অধর্মবাদী হয়ে ওঠে। তারা অন্যান্য বিনয়ী ভিক্ষুদের ঐ দশটি বিনয় বহির্ভূত বিধানকে সমর্থন জানানোর জন্য অনুরোধ করেন। কিন্তু বিনয়ী ভিক্ষুদের মধ্যে যশ স্থবির তাদের বিধানকে প্রত্যাখ্যান করেন। তখন তাদের মাঝে মতবিরোধ দেখা দেয়। যশ স্থবির এ সমস্যা সমাধানের জন্য অর্থাৎ দশটি বিধান বিনয় সংযত কিনা- এ সিদ্ধান্ত নেওয়ার জন্য দ্বিতীয় সঙ্গীতি আহ্বান করেন। এ সঙ্গীতিতে বজ্জিপুত্রতীয় ভিক্ষুদের প্রবর্তিত দশটি বিধানকে বিনয়সম্মত। নয় বলে সিদ্ধান্ত নেওয়া হয়। তখন দশটি বিধানকে বাদ দিয়ে পূর্বের বিধানগুলো অনুসারে ভিক্ষুরা জীবনযাপন করতে থাকে।

বজ্জিপুত্রীয় ভিক্ষুদের সাথে অর্থাৎ দ্বিতীয় সঙ্গীতির ঘটনার সাথে উদ্দীপকের সাধনপুর গ্রামের ক্রীড়া সংঘটনটির সাদৃশ্য রয়েছে। কারণ বজ্জিপুত্রীয় ভিক্ষুদের মতো উক্ত সংঘটনটি বিনয় বহির্ভূত দশটি বিধান বা নিয়ম চালু করে; যা পরবর্তীতে বাদ দেওয়া হয়।

5 views

Related Questions