1 Answers

চার্ট-১ এ বর্ণিত তথ্যটি প্রথম সঙ্গীতির ক্ষেত্রে প্রযোজ্য।

বুদ্ধের মহাপরিনির্বাণের পর বুদ্ধবাণী সংকলন করার উদ্দেশ্যে যে সম্মেলন অনুষ্ঠিত হয় তা সঙ্গীতি নামে পরিচিত।

বুদ্ধ কোনো লিখিত ধর্মোপদেশ না দেওয়ায় নেতৃস্থানীয় বিনয়ী ভিক্ষুগণ চিন্তা করলেন বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকলে বা বিভিন্ন জন কর্তৃক কণ্ঠস্থ থাকলে বুদ্ধবাণী কলুষিত ও বিকৃত হতে পারে। এসব চিন্তা করে মহাকশ্যপ স্থবির এবং ধর্ম-বিনয়ে শ্রদ্ধাশীল ভিক্ষুগণ বুদ্ধবাণী সংকলনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। তাই প্রথম সঙ্গীতি আহ্বান করা হয়।

অধিকাংশ বৌদ্ধ ঐতিহ্য মতে, বুদ্ধের মহাপরিনির্বাণের তিন মাস পর রাজগৃহের সপ্তপর্ণী গুহায় রাজা অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায় মহাকশ্যপ স্ববিরে সভাপতিত্বে প্রথম সঙ্গীতি অনুষ্ঠিত হয়। এ সঙ্গীতিতে পাঁচশো স্থবির অংশগ্রহণ করেন এবং বিনয় সংগৃহীত হয়। প্রথম মহাসঙ্গীতি সম্পন্ন হতে চার মাস সময় লেগেছিল। পাঁচশো অর্হৎ দ্বারা প্রথম সঙ্গীতি সম্পন্ন হয়েছিল বলে একে পঞ্চশতিকা সঙ্গীতিও বলা হয়। চার্ট-১ এ অংশগ্রহণকারী ৫০০ জন এবং কার্যকাল ৪ মাস দেয়া আছে। যা উপরে বর্ণনার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, চার্ট-১ এ বর্ণিত তথ্য প্রথম সঙ্গীতের ক্ষেত্রে প্রযোজ্য।

5 views

Related Questions