1 Answers

প্রদর্শিত তথ্য ছকটি বৌদ্ধধর্মের প্রবর্তক মহামানব গৌতম বুদ্ধের ক্ষেত্রে প্রযোজ্য।

সিদ্ধার্থ গৌতম আজ থেকে আড়াই হাজার বছর পূর্বে লুম্বিনী উদ্যানে শালবৃক্ষের নিচে বৈশাখী পূর্ণিমার শুভক্ষণে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন হিমালয়ের পাদদেশে অবস্থিত কপিলাবস্তু রাজ্যের শাক্যরাজা শুদ্ধোদন ও রানি মহামায়া দেবীর একমাত্র সন্তান।

ছকে বর্ণিত তথ্যসমূহের সাথে সিদ্ধার্থ গৌতমের জীবনের তথ্যসমূহের হুবহু মিল রয়েছে। বাল্যকাল হতেই সিদ্ধার্থ গৌতম উদাসীন ও ভাবুক প্রকৃতির ছিলেন। মহারাজ শুদ্ধোদন পুত্রের উদাসীনতা ও বৈরাগ্যভাব অনুধাবন করে পুত্রকে সংসারী করার তাগিদ অনুভব করলেন। তাঁকে ষোল বছর বয়সে প্রতিবেশী কোলীয় রাজা দণ্ডপাণি-কন্যা যশোধরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। অসিত ঋষির ভবিষ্যদ্বাণী অনুসারে সিদ্ধার্থ গৌতম ঊনত্রিশ বছর বয়সে গৃহত্যাগ করেন এবং ছয় বছর কঠোর সাধনায় বুদ্ধত্ব লাভ করেন।

4 views

Related Questions