1 Answers

উদ্দীপকে অতনুর জন্য অর্ধকূর্মাসনটি প্রযোজ্য হবে বলে আমি মনে করি।

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বই পাঠের মাধ্যমে আমরা জানতে পারি, শরীর সুস্থ এবং মন প্রশান্ত রাখার জন্য অষ্টাঙ্গযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অষ্টাঙ্গযোগগুলোর মধ্যে অর্ধকূর্মাসন অন্যতম একটি আসন। উক্ত আসনটি অতনুর জন্য প্রয়োজনীয়। অর্ধকূর্মাসন অনুশীলনের ফলে অতনুর শ্বাসকষ্টের সমস্যা দূর হবে। পেটের অভ্যন্তরীণ অংশগুলো সবল ও সক্রিয় হবে এবং আসনকারী অনেক বেশি প্রাণশক্তি সুস্বাস্থ্য লাভ করবে। হজমশক্তি বাড়বে, পেটে বায়ু থাকলে তার প্রকোপ কমবে ডায়াবেটিস এবং হাঁপানির উপকার হবে। পেট ও উরুর বেশি সবল হবে, মনে স্থিরতা ও শান্তি আসবে। মনের ওপর ভাবাবেগ, ভয়-ভীতি আর ক্রোধ আলগা হবে। এক্ষেত্রে অতনু দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত হবে এবং ভোগ- বিলাসের প্রতি উদাসীন হবে।

পরিশেষে বলা যায় যে, উদ্দীপকে অতনুর জন্য অর্ধকূর্মাসনটিই প্রযোজ্য হবে।

5 views

Related Questions