1 Answers

অনিন্দ্য হলাসন অনুশীলন করে।

হলাসন আসনটি অনুশীলন করতে হলে প্রথমেই অনিন্দ্যকে পা দুটো সোজা করে চিৎ হয়ে শুয়ে পড়তে হবে। উরু, হাঁটু ও পায়ের পাতা জোড়া থাকবে। হাত দুটো সোজা করে শরীরের দুপাশে রাখবে। এবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পা দুটো জোড়া ও সোজা অবস্থায় আস্তে আস্তে উপরে তুলবে এবং মাথার পিছনে যতদূর সম্ভব দূরে নিতে হবে যেন পায়ের আঙুলে মাটি স্পর্শ করে। শ্বাস- প্রশ্বাস স্বাভাবিক রেখে এ অবস্থায় ৩০ সেকেন্ড থাকবে। এরপর আস্তে আস্তে পা নামিয়ে আগের অবস্থায় ফিরে যাবে এবং শবাসনে ৩০ সেকেন্ড বিশ্রাম নেবে।

6 views

Related Questions