1 Answers

পারমিতা বৃক্ষাসন নিয়মিত অনুশীলন করে। এ আসনে আসনকারীর দেহ বৃক্ষের ন্যায় হয় বলে, তাকে বৃক্ষাসন বলে। বৃক্ষাসনের অনুশীলন পদ্ধতি ধারাবাহিকভাবে উল্লেখ করা হল-

প্রথমে দু পা জোড়া করে সোজা হয়ে দাঁড়াতে হবে এবং পায়ের পাতা মাটিতে সমানভাবে থাকবে। এবার ডান পা হাঁটুতে ভেঙে গোড়ালি বাম উরুতে রাখতে হবে। পায়ের পাতা উরুর সাথে লেগে থাকবে এবং পায়ের আঙুল নিচের দিকে ফেরানো থাকবে। এবার বাম পায়ের উপর ভর দিয়ে হাতজোড় অবস্থায় নমস্কারের ভঙ্গিতে বুকের কাছে আনতে হবে। তারপর জোড় হাত দুটি সোজা মাথার উপর নিতে হবে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে ১০ সেকেন্ড নিশ্চল থাকতে হবে। এবার ঠিক একইভাবে ডান পায়ে দাঁড়িয়ে আসনটি করে ১০ সেকেন্ড নিশ্চল থাকতে হবে। শেষে শবাসনে ৩০ সেকেন্ড বিশ্রাম নিতে হবে। এভাবে বৃক্ষাসন তিনবার করতে হবে।

5 views

Related Questions