“পলাশ কোনো আসন অনুশীলন না করার ফলে আর জীবনের উপর যে প্রভাব পড়েছে" তা বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
মানবজীবনে আসন অনুশীলনের প্রভাব অপরিসীম। কেউ যদি তা যথাযথ পালন না করে তাহলে সে অসুস্থ হয়ে পড়বে।
উদ্দীপকের পলাশ কোনো আসন অনুশীলন করেনি। এজন্য তার শরীর অসুস্থ হওয়ার পাশাপাশি মনও অসুস্থ হবে। শরীরের ভারসাম্য রজায় থাকবে না। পায়ে জোর পাবে না, চলাফেরা করার ক্ষমতা হারাবে। কোমর ও মেরুদণ্ডের ব্যথায় ভুগবে। পেটের অভ্যন্তরীণ অংশগুলো নিস্তেজ হয়ে যাবে। অজীর্ণ, অম্বল, ক্ষুধামান্দ্য, কোষ্ঠকাঠিন্য, আমাশয় ইত্যাদি সমস্যায় ভুগবে। মস্তিষ্ক অশান্ত থাকবে, হজম শক্তি থাকবে না। মেরুদণ্ড সংলগ্ন স্নায়ুকেন্দ্র ও মেরুদণ্ডের দুপাশের পেশি নিস্তেজ হয়ে পড়বে। পেট, কোমর ও নিতম্বে চর্বি জমতে শুরু করবে। ডায়াবেটিস, বাত ও সায়টিকায় আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকবে। শরীর ও মনকে সুস্থ রাখতে আসন অনুশীলনের কোনো বিকল্প নেই। একমাত্র আসন অনুশীলনের মাধ্যমে সকল সুস্থতা লাভ করা যায়।