1 Answers

সূচনার অনুশীলনকৃত আসনটি হচ্ছে বৃক্ষাসন। কারণ বৃক্ষাসন অনুশীলনের মাধ্যমেই শরীরের ভারসাম্য বজায় রাখার ক্ষমতা বাড়ে। নিচে এ আসনের অনুশীলন পদ্ধতি বিশ্লেষণ করা হলো-

এ আসনটির প্রথমে দুই পা সোজা হয়ে দাঁড়াতে হবে, পায়ের পাতা মাটিতে সমানভাবে লেগে থাকবে। এবার ডান পা হাঁটুতে ভেঙে গোড়ালি বা উরুমূলে রাখতে হবে, পায়ের পাতা উরুর সঙ্গে লেগে থাকবে, পায়ের আঙুলগুলো থাকবে নিচের দিকে ফেরানো। এখন কেবল বাঁ পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এবার নমস্কারের ভঙ্গিতে হাতের তালু দুটি জোড়া করে বুকের কাছে আনতে হবে, তারপর তালু দুটি জোড়া রেখে হাত দুটি সোজা মাথার উপর নিতে হবে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে এভাবে নিশ্চল হয়ে ১০ সেকেন্ড হবে। পরে হাত নামিয়ে হাতের তালু দুটি ছেড়ে দিয়ে ডান পা সোজা করে আবার আগের মতো দুপায়ে সোজা হয়ে দাঁড়াতে হবে। এবার ঠিক একইভাবে ডান পায়ে দাঁড়িয়ে আসনটি করতে হবে। অর্থাৎ ডান পায়ে দাঁড়িয়ে বাঁ হাঁটুতে ভেঙে গোড়ালি উরুমূলে রাখতে হবে। এবারও শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে এভাবে নিশ্চল হয়ে ১০ সেকেন্ড থাকতে হবে। আবার আগের মতো দুই পায়ে সোজা হয়ে দাঁড়াতে হবে। শেষে শবাসনে ১০ সেকেন্ড বিশ্রাম নিতে হবে। এ হলো একবার। এ রকম তিনবার করতে হবে। ১০ সেকেন্ডে অভ্যস্ত হয়ে গেলে আস্তে আস্তে বাড়িয়ে ৩০ সেকেন্ড করতে হবে। বাঁ পায়ে যতক্ষণ করা হবে ডান পায়েও ততক্ষণ করতে হবে এবং ততক্ষণই শবাসনে বিশ্রাম নিতে হবে।

4 views

Related Questions