1 Answers
উদ্দীপকে সজীবের অনুশীলনকৃত আসনটির নাম হচ্ছে 'গরুড়াসন'। এর পদ্ধতি নিচে লিপিবদ্ধ করা হলো-
দু-পা জোড়া করে সোজা করে দাঁড়াতে হবে। ডান হাত কনুইয়ের কাছে ভেঙ্গে বা কনুইয়ের নিচ দিয়ে নিয়ে গিয়ে ডান হাতের তালু বাঁ হাতের তালুতে নমস্কারের ভঙ্গিতে রাখতে হবে। এবার বাঁ পা মাটিতে রেখে ডান পা দিয়ে বাঁ পা পেঁচিয়ে ধরতে হবে। এরপর স্বাভাবিকভাবে দম নিতে নিতে ও ছাড়তে ছাড়তে এ অবস্থায় ৩০ সেকেন্ডে থাকতে হবে। হাত-পা বদল করে আসনটি ৪ বার অভ্যাস করতে হবে এবং শবাসনে বিশ্রাম নিতে হবে।
4 views
Answered