1 Answers
পারমিতার অনুশীলনকৃত আসনের নাম বৃক্ষাসন। এ আসনে আসনকারীর দেহ বৃক্ষের ন্যায় হয় বলে একে বৃক্ষাসন বলে। বৃক্ষাসন নিয়মিত অনুশীলন করলে নিম্নবর্ণিত প্রভাব লক্ষ করা যায়-
১. শরীরের ভারসাম্য বজায় রাখার ক্ষমতা বাড়ে।
২. পায়ের পেশির দৃঢ়তা ও স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়।
৩. পায়ে জোর পাওয়া যায়, চলাফেরা করার ক্ষমতা বাড়ে।
৪. উরুর সংযোগস্থলে স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহায্য করে।
৫. কোমর ও মেরুদণ্ডের শক্তি বৃদ্ধি করে।
৬. হাত ও পায়ের গঠন সুষ্ঠু ও সুন্দর হয়।
৭. হাঁটু, কনুই, বগল সমস্ত স্নায়ুতন্ত্রীতে রক্ত সঞ্চালন ও গ্রন্থি সবল ও নমনীয় হয়।
৮. পায়ের ব্যথায় বিশেষ উপকার পাওয়া যায় এবং পায়ে কোনোদিন বাত হতে পারে না।
৯. হাতপা কাঁপা ও দুর্বল ব্যক্তির উপকার হয়।
১০ . রক্তে অতিরিক্ত কোলেস্টরল থাকায় অ্যাথেরোমা রোগ হলে তা রোধ হয়।