1 Answers

উদ্দীপকের পারমিতার মুক্তির আনন্দের সাথে 'সুভা' গল্পের সুভার চরিত্রের যে দিকের মিল রয়েছে তা হলো নির্বাক প্রকৃতির মাঝে মুক্তির আনন্দ ও আশ্রয়লাভ।

প্রকৃতি মানে আমাদের চারপাশের পরিবেশ ও তার উপাদানসমূহ। মানুষের সঙ্গে প্রকৃতির একটা হৃদ্যতার সম্পর্ক রয়েছে। প্রকৃতির সঙ্গে যে সম্পর্ক সৃষ্টি করে প্রকৃতি তার প্রতি সম্পর্কের হাত বাড়িয়ে দেয়।

উদ্দীপকের পারমিতা জন্মান্ধ। বিকেল বেলায় সে বাড়ির দিঘির শান বাঁধানো ঘাটে গিয়ে বসে। স্নিগ্ধ শীতল জলের সঙ্গে তার দরদ ভরা আলাপ চলে। এসবের মাঝে সে মুক্তির আনন্দ খুঁজে পায়। উদ্দীপকের পারমিতার মতো 'সুভা' গল্পের সুভার মধ্যেও প্রকৃতির প্রতি অনুরক্ততা পাওয়া যায়। সুভার বাকশক্তি নেই। তাই মানুষের সঙ্গে তার বিশেষ সম্পর্ক হয়নি। তার কথা বলার এই শূন্যতা পূরণ করেছে প্রকৃতি। সুভা তার অনুভূতি দিয়ে প্রকৃতিকে জয় করে নিয়েছে। প্রকৃতির মাঝে সে প্রাণের স্পর্শ খুঁজে নিয়েছে। প্রকৃতিই হয়ে উঠেছে তার আশ্রয়। বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে মুক্তির আনন্দ লাভ করেছে। তাই বলা যায় যে, উদ্দীপকের পারমিতার মুক্তির আনন্দের সঙ্গে সুভার চরিত্রের মিলের দিকটি হলো নির্বাক প্রকৃতির মাঝে মুক্তির আনন্দ ও আশ্রয়লাভ।

4 views

Related Questions