1 Answers
শারীরিক প্রতিবন্ধিতার দিক দিয়ে উদ্দীপকের জাবিদ আর 'সুভা' গল্পের সুভার মিল রয়েছে।
পৃথিবীতে সব মানুষই সুস্থ-স্বাভাবিকভাবে জন্মায় না। বিভিন্ন কারণে কিছু মানুষ নানা রকম শারীরিক ত্রুটি নিয়েও জন্মে। আবার অনেকে নানান দুর্ঘটনার শিকার হয়ে শরীরের অঙ্গ হারিয়ে পঙ্গু হয়ে যায়। তাই এ ধরনের মানুষের প্রতি আমাদের সদয় দৃষ্টি রাখা প্রয়োজন।
উদ্দীপকের জাবিদ শারীরিকভাবে প্রতিবন্ধী। তার দুটি পা থাকলেও তাতে কোনো শক্তি নেই। হাঁটলে পা অবশ হয়ে আসে। চলতে চলতে বসে পড়তে হয়। ছোটবেলায় অসুখ হওয়ার পর থেকে তার এ সমস্যা দেখা দেয়। 'সুভা' গল্পের সুভাও জন্ম থেকে বোবা। তার সবকিছু দেখা ও বোঝার ক্ষমতা থাকলেও নিজের ভাষায় প্রকাশ করার ক্ষমতা নেই। তবে সে চোখ দিয়ে মনের ভাব অনেকটাই প্রকাশ করতে পারে। তাই বলা যায় যে, শারীরিক প্রতিবন্ধিতার দিক দিয়ে উদ্দীপকের জাবিদ আর 'সুভা' গল্পের সুভার সাদৃশ্য রয়েছে।