1 Answers

উদ্দীপকের বিটোফেনের সঙ্গে 'সুভা' গল্পের সুভা চরিত্রের কথা না বলতে পারার দিক থেকে মিল পাওয়া যায়। 

আমাদের সমাজের শারীরিক ও মানসিকভাবে সুবিধাবঞ্চিতরা সবচেয়ে বেশি অবহেলার শিকার হয়। সুস্থ ও স্বাভাবিক মানুষের একটু সহানুভূতি ও উৎসাহ তাদের কষ্ট দূর করতে পারে। তারাও মানুষের মতো সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে।

উদ্দীপকের শারীরিক সুবিধাবঞ্চিত মানুষের কথা বলা হয়েছে। যথাযথ মনোযোগ, সহযোগিতা ও সুযোগ পেলে তারাও স্বনির্ভর এক আলোচিত জীবনের অধিকারী হতে পারে। বিটোফেন কথা বলতে না পারলেও তার সৃষ্ট সুরের মাধ্যমে তিনি সব প্রতিবন্ধকতা দূর করেছেন। 'সুভা' গল্পে সুভা কথা বলতে পারে না। তার প্রতি লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমত্ববোধ প্রকাশিত হয়েছে। সে কথা বলতে পারে না বলে কেউ তার সাথে মেশে না, কথা বলে না। সুভার মধ্য দিয়ে লেখক মূলত প্রতিবন্ধী মানুষের প্রতি গভীর সহানুভূতি দেখিয়েছেন। সুভাও নির্বাক প্রকৃতির কাছে তার মুক্তির আনন্দ খুঁজে পেয়েছে। তাই কথা বলতে না পারার দিক থেকেই উদ্দীপকের বিটোফেনের সঙ্গে 'সুভা' গল্পের সুভার মিল পাওয়া যায়।

5 views

Related Questions