1 Answers

উদ্দীপকের কৃষক উপেনের সঙ্গে 'অভাগীর স্বর্গ' গল্পের কাঙালী চরিত্রের কিছুটা সাদৃশ্য রয়েছে।

সমাজের নিচু শ্রেণির মানুষেরা শ্রেণিবৈষম্যের শিকার। তারা সারা জীবন উঁচু শ্রেণির দ্বারা নানাভাবে শোষিত বঞ্চিত হয়। অনেক সময় নিচু স্তরের মানুষেরা শারীরিক নির্যাতনেরও শিকার হয়। নির্যাতিত সেসব মানুষের সম্পত্তি শাসকশ্রেণি গায়ের জোরে ভোগদখল করে।

উদ্দীপকের উপেন ঋণের দায়ে পড়ে সব জমি হারিয়েছে। অবশিষ্ট রয়েছে মাত্র দুই বিঘা জমি। সেই জমিটুকু ভূস্বামীর বাগান করার জন্য কিনে নিতে চাইলে উপেন হাত জোড় করে তা রক্ষা করতে চায়। শেষপর্যন্ত সে তা রক্ষা করতে পারেনি। 'অভাগীর স্বর্গ' গল্পেও অভাগীর শব পোড়ানোর জন্য নিজেদের লাগানো বেলগাছ কাটতে গেলে রসিক দুলেকে চড় মারে জমিদারের দারোয়ান। নির্যাতিত হয়েও কাঙালী মাকে পোড়ানোর কাঠের জন্য হাত জোড় করে গাছটি ভিক্ষা চায়। কাঙালী কাছারি বাড়িতে গিয়ে বেলগাছটি ভিক্ষা চাইতে গেলে জমিদারের গোমস্তা গাছটি তাদের না দিয়ে দখল করে নেয়। এদিক থেকে উদ্দীপকের উপেনের সঙ্গে কাঙালী চরিত্রের আংশিক সাদৃশ্য প্রতীয়মান।

4 views

Related Questions