1 Answers
উদ্দীপকের লাশের সৎকারের বিষয়টি 'অভাগীর স্বর্গ' গল্পের অভাগীর সৎকারের ঘটনাকে নির্দেশ করে।
পৃথিবীর সব মানুষ সমান। ধর্ম, বর্ণ ও শ্রেণিভেদের মূল কারণ মানুষের আত্মস্বার্থ। আত্মস্বার্থের জন্য মানুষ হীন কাজ করে। এতে মানবতা বিপন্ন হয়। দরিদ্র শ্রেণি আরও অসহায় হয়ে পড়ে।
উদ্দীপকে না খেতে পাওয়া এক ব্যক্তির লাশের সৎকারের মর্মান্তিক ঘটনা তুলে ধরা হয়েছে। ছিদাম কাহার নামের ওই ব্যক্তি মৃত্যুর সময় কিছু রেখে যায়নি যা দিয়ে তার লাশ দাহ করা যায়। তাই শ্মশান খরচ বাঁচানোর জন্য পুনরায় হাসপাতালে নিয়ে ওই লাশকে বেওয়ারিশ লাশের তালিকায় অন্তর্ভুক্ত করার পরামর্শ দেয় ব্রজবাবু নামে এক ব্যক্তি। শর্ত দেয় যে ছিদামের বউ স্বামীর লাশ বলে দাবি করতে পারবে না। এ বিষয়টি 'অভাগীর স্বর্গ' গল্পের অভাগীর সৎকারের ঘটনাকে নির্দেশ করে। অভাবী অভাগীর মৃত্যুর পর মায়ের কথামতো কাঙালী তার শব দাহ করতে চায়। কিন্তু শব দাহ করার কাঠ সংগ্রহ করার জন্য পাঁচ টাকা জোগাড় করতে পারে না। তখন ভট্টাচার্য মহাশয় তাকে লাশের মুখে একটু নুড়ো জ্বেলে দিয়ে নদীর চড়ায় মাটি দেওয়ার পরামর্শ দেয়। এভাবে উদ্দীপকের লাশের সৎকারের নির্মম দিকটির সঙ্গে 'অভাগীর স্বর্গ' গল্পের অভাগীর সৎকারের ঘটনাটি সাদৃশ্যপূর্ণ।