1 Answers

উদ্দীপকটি 'অভাগীর স্বর্গ' গল্পের কাঙালীর সঙ্গে জমিদারের গোমস্তা অধর রায়ের আচরণের বিষয়টি বৈসাদৃশ্যপূর্ণ। 

সমাজের নিচু শ্রেণির দরিদ্র মানুষেরা উঁচু শ্রেণির দ্বারা নানাভাবে শোষণ ও বঞ্চনার শিকার হয়। উঁচু শ্রেণির লোকেরা দরিদ্রদের তুচ্ছ- তাচ্ছিল্য করে দূরে সরিয়ে রাখে। অধিকাংশ ক্ষেত্রে তারা শারীরিক নির্যাতনের শিকার হয়। আবার কেউ কেউ আছেন অসহায়দের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের কথা শোনেন। এরাই মানবিক বোধসম্পন্ন মানুষ।

উদ্দীপকে নিম্নশ্রেণির মানুষের সঙ্গে সহানুভূতিশীল হয়ে মানবিক আচরণের দিকটি প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে অম্বরপুর থেকে আসা লোকটিকে ঠাকুরমশায় সহজভাবে গ্রহণ করেছেন। গ্রামের দরিদ্র প্রজার প্রতি উদ্দীপকের ঠাকুরমশায়ের এই আচরণ 'অভাগীর স্বর্গ' গল্পের কাঙালীর সঙ্গে জমিদারের গোমস্তা অধর রায়ের আচরণের বিষয়টি বৈসাদৃশ্যপূর্ণ। কারণ অধর রায় কাঙালীকে দেখে এবং তার কথা শুনে বিরক্ত হয়েছে। নিচু জাতের সন্তান বলে অধর রায় সেখানে গোবর জল ছড়িয়ে দিতে বলেছে।

6 views

Related Questions