1 Answers
বঞ্চিত ও অবহেলিত হওয়ার দিক থেকে উদ্দীপকের গফুর চরিত্রটি 'অভাগীর স্বর্গ' গল্পের কাঙালী চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
দরিদ্রের দুঃখ-কষ্ট, ক্রন্দন ধনীর কানে গিয়ে পৌঁছায় না। ধনীরা দরিদ্রদের অবহেলা করে দূরে সরিয়ে রাখে, তাদের বঞ্চিত করে। এতে দরিদ্রের যন্ত্রণা আরও বাড়ে এবং এই বঞ্চনা নিয়েই তাদের বেঁচে থাকতে হয়।
'অভাগীর স্বর্গ' গল্পে কাঙালী সমাজে প্রচলিত নীচ জাতের বলে তাকে নিগৃহীত হতে হয়েছে। মায়ের সৎকারের জন্য বেলগাছটি চাইতে গিয়ে জমিদারের লোকজন দ্বারা নিগৃহীত ও অত্যাচারিত হয়েছে। নীচ জাতের বলে তার স্পর্শ থেকে বাঁচতে তাকে দূর দূর করেছে তারা। উদ্দীপকের গফুরও দরিদ্র বলে অবহেলিত, বঞ্চিত হয়েছে। মুসলমান বলে ব্রাহ্মণ সম্প্রদায়ের তর্করত্ন তাকে অস্পৃশ্য মনে করেছে। এভাবে অবহেলা, বঞ্চনার দিক থেকে গফুর চরিত্রটি কাঙালী চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।