1 Answers
উদ্দীপকের কুড়ানী 'আম-আঁটির ভেঁপু' গল্পের অপু ও দুর্গা চরিত্রের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ।
শিশুরা হেসে-খেলে বড় হবে এটাই স্বাভাবিক। অভাব-অনটনের কারণে অনেক সময় শিশুরা শৈশবের সেই আনন্দ থেকে বঞ্চিত হয়। তারা নিজেরা যখন নিজেদের খাদ্যের সন্ধানে বের হয় তখন তারা সেই আনন্দ পায় না। দুঃখ-দারিদ্র্য মানুষের জীবনের সব স্বাভাবিকতা কেড়ে নেয়।
উদ্দীপকের কুড়ানীর আনন্দ নেই। সংসারের অভাব-অনটনের ফলে তার সেই আনন্দ হারিয়ে গেছে। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে খেতে ঘুরে ঘুরে শামুক দিয়ে খুঁটে খুঁটে ধান কুড়ায়। পৌষের হাড় কাঁপানো শীতে সে চাটাই ছেড়ে কুয়াশার মধ্যে ছেঁড়া কাঁথা গায়ে এ কাজে বের হয়। উদ্দীপকের কুড়ানীর এই অবস্থা 'আম-আঁটির ভেঁপু' গল্পের অপু ও দুর্গার শৈশবের বিপরীত। তাদের সংসারে অভাব থাকলেও তা তাদের শৈশবের আনন্দকে ম্লান করতে পারেনি। প্রকৃতির ঘনিষ্ঠ হয়ে তারা ফল-মূল সংগ্রহ করে খায়। কিন্তু কুড়ানীর মতো হাড় কাঁপানো শীতে মোরগ ডাকার আগেই বিছানা ছেড়ে খাদ্যের সন্ধান করে না। এ কারণেই কুড়ানীর সঙ্গে অপু ও দুর্গার চরিত্র বৈসাদৃশ্যপূর্ণ।