1 Answers

ভাই-বোনের চিরন্তন সম্পর্কে প্রকাশের দিক দিয়ে উদ্দীপকটির সঙ্গে 'আম-আঁটির ভেঁপু' গল্পের মিল রয়েছে।

ভাই-বোনের সম্পর্ক চির অমলিন। সমবয়সী ভাই-বোনের সঙ্গে একটু আধটু খুনসুটি হয়েই থাকে। কিন্তু তা খুব বেশি সময় স্থায়ী হয় না। স্নেহ-ভালোবাসার বাঁধনে তারা বাঁধা থাকে সারা জীবন।'

'আম-আঁটির ভেঁপু' গল্পে দুর্গা অপুর বড় বোন। ছোট ভাই হওয়ার কারণে দিদির খবরদারি অপুকে সহ্য করতে হয়। তবে দুর্গা বকাঝকা করলেও অপুকে অনেক স্নেহ করে। সে আম কুড়িয়ে এনে একা একা খায় না, অপুকেও ভাগ দেয়। বনেবাদারে ছুটে বেড়ানোর সময় সে অপুকে সঙ্গে নেয়। অপু তাঁর সঙ্গী হিসেবে থাকে। উদ্দীপকেও এই বিষয়টি লক্ষ করা যায়। এখানেও ভাই- বোনের সম্পর্কের গভীর মিলের দিকটি প্রকাশ পেয়েছে। ছোট বোন ছোকানুর প্রতি বড় ভাইয়ের অগাধ স্নেহ। যদি বোনটি ঘুমিয়ে পড়ে এবং তখন নদীতে ঝড় ওঠে তখন ছোকানুকে না ডেকে তাকে ডাকতে বলেছে। সে চেয়েছে তার ছোট বোন যেন সুখে ঘুম যায়।

16 views

Related Questions