1 Answers

উদ্দীপকের উপল ও নিধির সাথে 'আম-আঁটির ভেঁপু' গল্পের যোগসূত্র হলো চিরায়ত শৈশব এবং ভাইবোনের চিরন্তন ভালোবাসা। 

শিশুরা হেসেখেলে বড় হবে এটাই স্বাভাবিক। শৈশব মানুষের শ্রেষ্ঠ সময়। তাই শৈশবের দিনগুলো হয় মধুর। শৈশবে শিশুরা মেতে থাকে অনন্দ ও দুরন্তপনায়।

উদ্দীপকে উপল ও নিধি দুই ভাইবোনের শৈশবের আনন্দঘন দিনগুলোর কথা বলা হয়েছে। মায়ের নিষেধ না শুনে তারা শৈশবের দুরন্তপনায় মেতে উঠেছে। মায়ের শাসন ভুলে তারা জামরুল কুড়াতে বের হয়ে যায়। তাদের এই চঞ্চলতা ও দুরন্তপনা 'আম-আঁটির ভেঁপু' গল্পের অপু ও দুর্গার শৈশবের কথা মনে করিয়ে দেয়। এই দুই ভাইবোনের মধ্যে মধুর খুনসুটি চলে। দুরন্ত দুর্গার সঙ্গী তার ছোট ভাই অপু। দুর্গা তাকে আদর করে আবার শাসন করে। অপু তার খেলনা নিয়ে খেলে। দুর্গা সারা গ্রাম ঘুরে বেড়ায়, যা সবার চিরায়ত শৈশবকেই মনে করিয়ে দেয়। এভাবে উদ্দীপকের উপল ও নিধির সঙ্গে 'আম-আঁটির ভেঁপু' গল্পের যোগসূত্র হলো চিরায়ত শৈশব এবং ভাইবোনের চিরন্তন ভালোবাসা।

5 views

Related Questions