1 Answers

উদ্দীপকের 'করিম' 'আম-আঁটির ভেঁপু' গল্পের অপু ও দুর্গা চরিত্রের প্রতিনিধি। 

শিশুরা মনের আনন্দে হেসে-খেলে বড় হবে এটাই স্বাভাবিক। সংসারে অভাব-অনটনের কারণে শিশুরা শৈশবের সেই আনন্দ থেকে বঞ্চিত হয়। তবে গ্রামীণ জীবনে অভাব শিশুদের স্বভাবসুলভ চঞ্চলতাকে একেবারে দমিয়ে রাখতে পারে না।

উদ্দীপকে করিম নামের এক বালকের দুরন্তপনার কথা বলা হয়েছে। এ বালক বেতের শিষের ঘা উপেক্ষা করে বেথুল সংগ্রহ করে। ঘন বেতবনের কারণে তার শরীরের নানা জায়গায় ছিঁড়ে রক্ত ঝরলেও সে টোনাভর্তি বেথুল নিয়ে আনন্দে মাতে। মা তাকে ডাকলেও সে শোনে না, মায়ের বকুনিও কানে তোলে না। উদ্দীপকের করিমের এই দুরন্তপনা 'আম-আঁটির ভেঁপু' গল্পের অপু ও দুর্গার দুরন্তপনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এ গল্পে অপু ও দুর্গা সারা দিন বনেবাদাড়ে ঘুরে বেড়ায়, ফলমূল কুড়িয়ে আনে। মায়ের ডাকাডাকি, বকুনিতে তারাও নির্বিকার। তাদের শৈশবের আনন্দ উপভোগ এবং উদ্দীপকের করিমের আনন্দ উপভোগ একসূত্রে গাঁথা। দুর্গা চৈত্র মাসের রোদে দীর্ঘ পথ ঘোরাঘুরি করে আসে। রোদের তাপের কথা ভাবে না। উদ্দীপকের করিমও বেথুল তুলতে গিয়ে ঘন বেতবনের বেতের শিষের ঘাকে ভয় পায় না। এ দিক থেকে তারা পরস্পর সাদৃশ্যপূর্ণ চরিত্র।

5 views

Related Questions