1 Answers

উদ্দীপকের ক্ষেন্তি 'আম-আঁটির ভেঁপু' গল্পের দুর্গা চরিত্রের প্রতিনিধি।

শৈশব মানুষের জীবনের সবচেয়ে সুন্দর ও স্বাধীন সময়। এ সময় বাবা-মায়ের শাসন যেমন থাকে তেমনই ইচ্ছেমতো ঘুরে বেড়ানোর মজাও থাকে। কোনো নিয়মনীতি এ সময়কে বেঁধে রাখতে পারে না। সংসারের সুখ-দুঃখ-যন্ত্রণা এ বয়সের ওপর তেমন প্রভাব ফেলতে পারে না।

উদ্দীপকে ক্ষেন্তি নামের মেয়েটিকে দেখে 'আম-আঁটির ভেঁপু' গল্পের দুর্গাকে মনে পড়ে যায়। ক্ষেন্তির চেহারায় দারিদ্র্যের ছাপ থাকলেও তা তার ক্রিয়াকর্মে কোনো প্রভাব ফেলতে পারে না। মাথার রুক্ষ ও আগোছানো চুল, ডাগর চোখ তার সরলতাকে উপস্থাপন করে। গল্পের দুর্গাও আমাদের সামনে এ ধরনের রূপ নিয় দেখা দেয়। তার গড়ন পাতলা, হাতে কাচের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথায় রুক্ষ চুল, চোখগুলোও বেশ ডাগর ডাগর। উদ্দীপকের ক্ষেন্তি এবং গল্পের দুর্গার চেহারার মিলের পাশাপাশি তাদের আচরণগত বৈশিষ্ট্যেরও সাদৃশ্য বিদ্যমান।

7 views

Related Questions