1 Answers
উদ্দীপকের বাঁধনের সঙ্গে 'আম-আঁটির ভেপু' গল্পের সাদৃশ্যপূর্ণ চরিত্রটি দুর্গা।
মানুষের জীবন সুখ-দুঃখ, আনন্দ-বেদনার নানা স্মৃতিতে ঘেরা। শৈশবের স্মৃতি মানুষকে সারাজীবন তাড়িত করে। ছেলেবেলার আনন্দ স্মৃতি মানুষ কখনো ভুলতে পারে না। গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা মানুষের শৈশব স্মৃতি অসাধারণ মুগ্ধতায় পরিপূর্ণ।
'আম-আঁটির ভেপু' গল্পে দুর্গার শৈশবের বর্ণনা আছে। সে স্বাধীনভাবে সর্বত্র বিচরণ করে। সে সারাদিন বনে-বাদাড়ে নির্ভয়ে ঘুরে বেড়ায়। কাঁচা আম খাওয়ায় সে নির্বিকারচিত্ত। গ্রামের এক দুরন্ত মেয়ে দুর্গা। উদ্দীপকের বাঁধনও ভীষণ ডানপিটে। সে দুরন্ত। সারাক্ষণ ঘুরে বেড়ায়। কার বাগানের কোন ফল ভালো তার খবর সে জানে। এসব বৈশিষ্ট্য বিচারে উদ্দীপকের বাঁধন 'আম-আঁটির ভেঁপু' গল্পের দুর্গার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।