1 Answers
উদ্দীপকের প্রথম অংশে 'আম-আঁটির ভেঁপু' গল্পের যে ভাবটি প্রতিফলিত হয়েছে তা হলো হরিহর-সর্বজয়ার সংসারের দারিদ্র্য।
আমাদের সমাজে দরিদ্ররা জীবনের মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খায়। দিন-রাত কঠোর পরিশ্রম করেও তারা সংসারে সচ্ছলতা আনতে পারে না। তাদের চারদিকে শুধু হাহাকার।
উদ্দীপকের প্রথম অংশে সমাজের দারিদ্র্যক্লিষ্ট মানুষের দুরবস্থার কথা প্রকাশ পেয়েছে। তারা সূর্যের কাছে তাদের অবস্থার কথা তুলে ধরে বলেছে যে তাদের গরম কাপড়ের খুব অভাব, সারা রাত তারা খড়কুটো জ্বালিয়ে থাকে। এ বিষয়টি 'আম-আঁটির ভেঁপু' গল্পের হরিহরের সংসারের দারিদ্র্যের সমান্তরাল। হরিহরের আট টাকা মাইনের চাকরিতে সংসার চলে না। ধারের টাকা পরিশোধ করতে না পারায় গ্রামে সর্বজয়াকে অপদস্থ হতে হয়। অপু-দুর্গার পরার জামা ছেঁড়া। দেনার দায়ে হরিহর-সর্বজয়ার গ্রাম ছাড়ার পরিস্থিতি তৈরি হয়। তাই বলা যায় যে, উদ্দীপকের প্রথম অংশে আলোচ্য গল্পের দরিদ্রতার দিকটিই প্রতিফলিত হয়েছে।