1 Answers
উদ্দীপকটি 'আম-আঁটির ভেঁপু' গল্পের আংশিক ভাব প্রকাশ করছে, সমগ্র ভাবটি আরও ব্যাপক- মন্তব্যটি যথার্থ।
শৈশবের দিনগুলো মানুষের কাছে অনেক আনন্দের। আর তা যদি গ্রামে অতিবাহিত হয় তা হলে তো আনন্দের সীমা নেই। প্রকৃতির ঘনিষ্ঠতা দূরে সরিয়ে দেয় কষ্ট, এনে দেয় আনন্দের পরশ।
'আম-আঁটির ভেঁপু' গল্পে প্রকৃতির মাঝে বেড়ে ওঠা দুই ভাই-বোনের শৈশবের চিত্র অঙ্কিত হয়েছে। তাদের মন-মননে দিয়েছে আনন্দের পরশ। অপু ও দুর্গা দরিদ্র পরিবারের সন্তান। কিন্তু শৈশবের আনন্দের মাঝে দারিদ্র্যের কষ্ট বাধা হয়ে দাঁড়ায়নি। মৌসুমি ফল, অজানা কৌতূহল, বিস্ময়- এই বর্ণনাগুলো আমাদের শৈশবের কথা স্মরণ করিয়ে দেয়। গল্পের সর্বজয়ার মাঝে গ্রামের মায়ের চিরায়ত রূপ প্রতিফলিত হয়েছে। উদ্দীপকের বাঁধনের বৈশিষ্ট্য স্মরণ করিয়ে দেয় দুর্গার কথা। ডানপিটে স্বভাবের বাঁধনের ঘুরে বেড়ানো, ফলের সন্ধান, উৎপাত, মায়ের উৎকণ্ঠা ইত্যাদি বিষয়ে শৈশবস্মৃতি প্রকাশিত হয়।
উদ্দীপকটি শৈশবের আলোকে 'আম-আঁটির ভেঁপু' গল্পের দুর্গার কথাই আমাদের মনে করিয়ে দেয়। তাতে গল্পের সামগ্রিক দিক প্রকাশ পায় না। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।