1 Answers

উদ্দীপকের ফুলবানু 'আম-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়ার প্রতিচ্ছবি নয়।

জীবনধারণ করে বেঁচে থাকা একটা সংগ্রাম। এ সংগ্রামে মানুষকে প্রতিনিয়ত লড়াই করতে হয়। দুঃখ-দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত হতে হয় পদে পদে। তারপরও মনে সাহস সঞ্চার করে পরিবর্তিত প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে যুদ্ধ করে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে হয়। সুখ তখন আপনা-আপনি ধরা দেয়।

উদ্দীপকের ফুলবানু বিধবা। স্বামী না থাকায় তার জীবনসংগ্রাম দ্বিগুণ হয়। ছেলের ভীষণ জ্বরে ফুলবানু হাঁসের ডিম বিক্রি করে ছেলের চিকিৎসা করায়। প্রতিবেশীদের কাছে ধার নিতে পারে না। কারণ পূর্বেই অনেক ধার নেওয়া হয়ে গেছে। অন্যদিকে 'আম-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়া সধবা। তার স্বামী হরিহর আট টাকা বেতনে রায়বাড়িতে গোমস্তার কাজ করে। কিন্তু সে জীবনসংগ্রামে লিপ্ত। ধার শোধের জন্য পাওনাদাররা কটু কথা শোনায় তাকে। তবুও সন্তানদের সে অভুক্ত রাখে না। সন্তানদের দিকে সব সময় খেয়াল রাখে।

'আম-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়া এবং উদ্দীপকের ফুলবানু দুঃখ-দারিদ্র্যের দিক থেকে সাদৃশ্যপূর্ণ। কিন্তু সর্বজয়া চরিত্রের অন্য দিকগুলো ফুলবানুর মধ্যে প্রকাশ পায় না। তাই বলা যায় যে, উদ্দীপকের ফুলবানু 'আম-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়ার প্রতিচ্ছবি নয়।

5 views

Related Questions