1 Answers

উদ্দীপকে 'আম-আঁটির ভেঁপু' গল্পের দরিদ্র মানুষের জীবনযাপনের দিকটি প্রকাশ পেয়েছে। 

মানুষের জীবন সুখ-দুঃখের চারণক্ষেত্র। মানুষের জীবনে কখনো সুখ আবার কখনো দুঃখ আসে। সুখ-দুঃখ মেনে নিয়েই মানুষ জীবন পথে এগিয়ে যায়। দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত মানুষ জীবন পথে চলতে গিয়ে নানা সমস্যা-সংকটে পড়ে।

উদ্দীপকে আসমানির কষ্টকর জীবনের পরিচয় তুলে ধরা হয়েছে। এখানে তার অনাহারে থাকার যে কথা বলা হয়েছে তা 'আম- আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়া ও হরিহরের সংসারে অভাবের কারণে তাদের খাবারের জন্য কষ্ট করার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকে আসমানিদের বাড়ির যে করুণ বর্ণনা দেওয়া হয়েছে তা 'আম-আঁটির ভেঁপু' গল্পের হরিহরের বাড়ির বর্ণনার সঙ্গে সংগতিপূর্ণ। গল্পে হরিহর অন্নদা রায়ের বাড়িতে গোমস্তার কাজ করে মাসে যে আট টাকা পায় তা দিয়ে তার সংসার চলে না। এই দুঃখ-দুর্দশা উদ্দীপকেও দৃশ্যমান। উদ্দীপকের আসমানিদেরও সংসারে নিত্য অভাব লেগে থাকে। এভাবে উদ্দীপকের আসমানিদের করুণ দশা এবং গল্পের হরিহর ও সর্বজয়ার সংসারের করুণ অবস্থা পরস্পর সাদৃশ্যপূর্ণ।

6 views

Related Questions