1 Answers

উদ্দীপকের লখা 'সুভা' গল্পের সুভা চরিত্রের প্রতিচ্ছবি।

পৃথিবীটা অনেক সুন্দর। এই সুন্দর পৃথিবীতে শারীরিক প্রতিবন্ধিতার কারণে অনেক মানুষ সেই অনিন্দ্য সৌন্দর্য উপভোগ করা থেকে বঞ্চিত হয়। শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও অনেকে তাদের তীক্ষ্ণ অনুভূতি ও দক্ষতা দিয়ে অনেক মহৎ কাজ সম্পাদন করে।

উদ্দীপকের লখা কথা বলতে পারে না অর্থাৎ বাষ্প্রতিবন্ধী কিশোর। অথচ তার এ শারীরিক প্রতিবন্ধিতা কোনো কাজেই বাধা হয়ে দাঁড়ায় না। অন্যান্য সুস্থ মানুষের মতো লখাও নিজেকে সব কাজে সম্পৃক্ত করতে চায়। 'সুভা' গল্পের সুভাও কথা বলতে পারে না। এ কারণে কেউ তার সাথে মেশে না। তাকে সমাজের মানুষরা স্বাভাবিক মানুষ ভাবে না। অথচ বাষ্প্রতিবন্ধী হলেও সে সব কাজ করতে পারে। অন্যান্য সুস্থ মানুষের মতো সেও নিজেকে সব কাজে সম্পৃক্ত করতে চায়। এদিক দিয়ে উদ্দীপকের লখাকে 'সুভা' গল্পের সুভার প্রতিচ্ছবি বলা যায়।

4 views

Related Questions